ইসরায়েলের প্রকৃতি ও উদ্যান কর্তৃপক্ষের কর্মকর্তা ওহাদ হাটজোফি দেশটির সশস্ত্র বাহিনীকে (আইডিএফ) মরদেহ খুঁজে পেতে একযোগে কাজ করছেন। তার পদ্ধতি কাজেও দিয়েছে বলে তিনি জানিয়েছেন।
জিপিএস ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করে শিকারি, আবর্জনা ও মৃতদেহভোজী কয়েক হাজার পাখির গতিবিধি পর্যবেক্ষণ করেন।
.png)
ওহাদ হাটজোফি জানিয়েছেন, মরদেহ উদ্ধারে ২৩ অক্টোবর তার সহায়তা চাওয়া হয়। তার তথ্যে চারটি মরদেহ শনাক্ত করতে সামর্থ্য হয় সেনারা। আরেকটি পাখি আরও কয়েকটি জায়গা খুঁজে দিয়েছে বলে তিনি জানান।
তার মতে, তিনি শিকারি পাখিটির গতিবিধি পর্যালোচনা করেন। মরদেহ নজরে আসলে পাখিটি স্বাভাবিকভাবে থেমে গেছে বা ভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছে। সেই পাখিটির অবস্থানের তথ্যটি সেনা বাহিনীকে অবগত করেন তিনি। তার তথ্য মেনে ওই সব জায়গায় গিয়ে অন্তত চারটি মরদেহ খুঁজে পেয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি