শুক্রবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী দুই চিকিৎসককে গ্রেফতার করেছে। জেনিনের ইবনে সিনা হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে তারা। গাজার পাশাপাশি ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিমতীরেও প্রায় নিয়মিতই অভিযান চালাচ্ছে।
.png)
ইসরায়েলি বাহিনী হাসপাতালটিকে চারদিক থেকে ঘিরে অ্যাম্বুলেন্স তল্লাশি চালায় এবং লাউডস্পিকারের মাধ্যমে হাসপাতালটি খালি করার নির্দেশ দেয়।
আল-জাজিরা আরো বলছে, চিকিৎসকদের হাত উঁচু করে হাসপাতাল ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের আঙিনাতেও তল্লাশি করা হয়েছে। এর আগে রাতের আঁধারে ইসরায়েলি বাহিনী জেনিন শহর ও জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে কমপক্ষে সাতজনকে গ্রেফতার করে। এ সময় এলাকার বহু রাস্তা ভেঙে দেয়া হয়েছে।
এদিকে জেনিনের হাসপাতাল এলাকাও ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। আল-জাজিরা বলছে, প্রায় ৮০টি ইসরায়েলি সামরিক যান জেনিন শহরে প্রবেশ করেছে, শহরের গভর্নরেট হাসপাতালের এলাকাও ঘিরে ফেলেছে।
প্রতিবেদনে আল-জাজিরা বলছে, বেশ কিছু ভিডিও ফুটেজে হাসপাতালের চিকিৎসকদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে দেখা গেছে। এ ছাড়া জেনিন শহরের টেলিযোগাযোগ ও শহরের কিছু অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। তাই সেখানকার প্রকৃত পরিস্থিতি যথাযথভাবে সামনে আসছে না বলেও জানিয়েছে আল-জাজিরা।
অপরদিকে ইসরায়েলি বাহিনীর জারি করা আদেশ মানতে অস্বীকার করেছেন জেনিন শরণার্থী শিবিরের কাছে অবস্থিত ইবনে সিনা হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক।