ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লেবাননের গির্জায় ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:২০, ২১ নভেম্বর ২০২৩
লেবাননের গির্জায় ইসরায়েলের হামলা
ছবি: সংগৃহীত

লেবাননের একটি গির্জায় গোলা ছুড়েছে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী।

সোমবার (২০ নভেম্বর) সেন্ট জর্জ নামের গির্জাটিতে এই হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর

প্রতিবেদনে জানানো হয়, হামলার ফলে গির্জাটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

গত ৭ অক্টোবরের পর থেকেই ইসরায়েলি সেনাদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জবাবে দেশটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তারা ট্যাঙ্ক, হেলিকপ্টার ও বোমারু বিমান দিয়ে এই হামলা চালাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!