ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফিলিস্তিনের ৮৩ মসজিদ ধ্বংস করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০৪, ২১ নভেম্বর ২০২৩
ফিলিস্তিনের ৮৩ মসজিদ ধ্বংস করলো ইসরায়েল
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় দেড় মাস ধরে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত সাড়ে ১৩ হাজার ফিলিস্তিনি। নিহতদের মধ্যে সাড়ে ৫ হাজারের বেশি শিশু এবং নারী সাড়ে ৩ হাজারের বেশি। এছাড়া গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের বিমান হামলায় প্রায় ৮৩টি মসজিদ ধ্বংস হয়ে গেছে। এছাড়া আরও ১৭০ টি মসজিদ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃত ভাবেই মসজিদে হামলা চালাচ্ছে। অপরদিকে ইসরায়েলি বাহিনীর দাবি মসজিদগুলো আশ্রয় হিসেবে ব্যবহার করে সেখান থেকে হামলা চালাচ্ছে হামাস।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই পাল্টা পদক্ষেপ হিসেবে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তারপর থেকে এখন পর্যন্ত নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিনই সেখানে ফিলিস্তিনি নারী, শিশুসহ শত শত মানুষ হতাহত হচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!