ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সাইবেরিয়ায় তাপমাত্রা কমে মাইনাস ৫৮ ডিগ্রি সেলসিয়াস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৯, ৬ ডিসেম্বর ২০২৩
সাইবেরিয়ায় তাপমাত্রা কমে মাইনাস ৫৮ ডিগ্রি সেলসিয়াস
ছবি: সংগৃহীত

চলতি বছরের শীতের শুরুতেই আশঙ্কাজনক হারে কমেছে বিশ্বের শীতলতম অঞ্চল হিসেবে খ্যাত সাইবেরিয়ার তাপমাত্রা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) অঞ্চলটির তাপমাত্রা দাঁড়িয়েছে মাইনাস ৫৮ ডিগ্রি সেলসিয়াসে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার অয়মিয়াকন অঞ্চলটি বিশ্বের সবচেয়ে শীতলতম অঞ্চল হলেও ডিসেম্বরে শুরুতেই তাপমাত্রার এমন পতনের ঘটনা বিরল। তুষারপাত আর ঘোলাটে আবহাওয়ায় আচ্ছন্ন হয়ে রয়েছে গোটা এলাকা।

Advertisement

তবে কিছু কিছু এলাকায় এক রাতের ব্যবধানে তাপমাত্রা মাইনাস ৫৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে বলে জানা গেছে। আসন্ন দিনে তাপমাত্রা আরও কমবে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!