ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

শীতে গোসল করবে যেভাবে, নিয়ম না মানলে হতে পারে ক্ষতি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৭:০৬, ১ ডিসেম্বর ২০২৩
শীতে গোসল করবে যেভাবে, নিয়ম না মানলে হতে পারে ক্ষতি
ছবি: সংগৃহীত

শীতকালে ত্বকের বিশেষ যত্ন নিতে হয়। কারণ এই সময়ে আবহাওয়া খুবই শুষ্ক থাকে এবং ত্বকও শুষ্ক হয়ে পড়ে। এর ফলে ত্বকে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তাই শীতে ত্বক ভালো রাখতে জেনে নিন কিছু ঘরোয়া টোটকা।

শীতকালে ঠান্ডা পানিতে গোসল করা থেকে বিরত থাকুন। শীতকালে ঠান্ডা পানিতে গোসল করলে ত্বক আরও বেশি শুষ্ক হয়ে পড়ে এবং র‍্যাশ হয়। কিন্তু এই সময়ে গরম পানিতে গোসল করলে ত্বকের তাপমাত্রা ঠিক থাকে ও ত্বক ভালো থাকে।

শীতে প্রতিদিন দুই বেলা ময়েশ্চারাইজার মাখতে হবে। ময়েশ্চারাইজার ত্বকে সঠিক হাইড্রেশন দেয় ও ত্বক ভালো রাখে। চাইলে নারকেল তেল বা অলিভ অয়েলও ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন।

Advertisement

হিউমিডিফাইয়ার ব্যবহার করতে পারেন; এর থেকে গরম বাষ্প বের হয় যা ঘরের আর্দ্রতা বজায় রাখে ও  ত্বকও ভালো রাখতে সাহায্য করে। শীতে ইউভি রে থেকে বাঁচতে রোদে বেরোনোর সময় অবশ্যই সানস্ক্রিন মাখতে হবে। এতে ত্বক পুড়ে যায় না এবং ত্বকের রং ঠিক থাকে।

এ ছাড়াও শীতে এমন কোনো সাবান ব্যবহার করা যাবে না যা ত্বক শুষ্ক করে দিতে পারে। এমন সাবান ব্যবহার করন যাতে গ্লিসারিন রয়েছে। এই ধরনের সাবান ত্বকের আর্দ্রতা বজায় রাখে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!