ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গায়ে হলুদের অনুষ্ঠানে ধসে পড়লো দেয়াল, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২১, ৯ ডিসেম্বর ২০২৩
গায়ে হলুদের অনুষ্ঠানে ধসে পড়লো দেয়াল, নিহত ৭
ছবি: সংগৃহীত

ভারতে একটি বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান চলার সময় দেয়াল ধসে পড়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৬ জন।

শুক্রবার (৮ ডিসেম্বর) উত্তর প্রদেশের মউ জেলার ঘসি এলাকায় ঘটনাটি ঘটেছে।

রাজ্যের জেলা হাকিম অরুণ কুমার জানান, গায়ে হলুদের অনুষ্ঠান চলার সময় হঠাৎ একটি দেয়াল ঘটনাস্থলে থাকা অন্তত ২০ জনের ওপর ধসে পড়ে। এতে দুই শিশু ও পাঁচ নারীর মৃত্যু হয়।

Advertisement

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অধিকাংশই নারী। এ ঘটনায় আনন্দঘন বিয়ে বাড়িতে বিষাদের ছায়া নেমে আসে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!