এতে বলা হয়, জিম্বাবুয়ের রাজধানী হারারের ১০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বে হর্স সোনার খনি ধসে ৩০ জনের বেশি শ্রমিক আটকা পড়েন। এদের মধ্যে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী বাহিনী। কি কারণে খনিটি ধসে পড়েছে তা জানা যায়নি।
জিম্বাবুয়ের মাইনার্স ফেডারেশন জানায়, তাদের মহাসচিব এবং চেগুটু শহরের মাইনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করবেন।
.png)