সোমবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এ পরিস্থিতি মোকাবিলায় জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এতে বলা হয়েছে, তানজানিয়ার উত্তরাঞ্চলের হানাং পর্বতের ঢালের কাছে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এছাড়া ৮০ জন আহত হয়েছেন।
.png)
ঐ অঞ্চলের বেশকিছু ঘরবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার প্রচেষ্টায় সহায়তার জন্য জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছেন প্রেসিডেন্ট সামিয়া হাসান।
বন্যাকে তানজানিয়ায় সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলা হয়। বন্যায় প্রতি বছর দেশটিতে কয়েক হাজার মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়।
গত মাসে তানজানিয়ায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের ফলে রাজধানী দারুস সালাম এবং কিগোমা, কাগেরা, গেইতা ও উনগুজা এলাকায় প্রাণহানি এবং বহু সম্পত্তি ধ্বংস হয়ে গেছে। দেশটির আবহাওয়া সংস্থা জানায়, চলতি মাসেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে।