ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফুলকপি চুরির অভিযোগে বৃদ্ধা মাকে খুঁটিতে বেঁধে রাখল ছেলে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৪, ২৬ ডিসেম্বর ২০২৩
ফুলকপি চুরির অভিযোগে বৃদ্ধা মাকে খুঁটিতে বেঁধে রাখল ছেলে
ছবি: সংগৃহীত

ফুলকপি চুরির অভিযোগে বৃদ্ধা মাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধর করেছে ছেলে। ভারতের ওড়িশা রাজ্যে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত ছেলেকে ইতোমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম সত্রুঘ্ন মহন্ত। রাজ্যটির কেওনঝার জেলার সরসপাসি গ্রামের বাসিন্দা সে।

রাজ্যের একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, গত শনিবার কয়েকজন গ্রামবাসী আমাদের জানান বৃদ্ধা এক নারী হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন। খবর পেয়ে আমাদের কয়েকজন পুলিশ সদস্য অবিলম্বে হাসপাতালে ছুটে যান এবং তার বিবৃতি রেকর্ড করেন। তদন্তের পর, আমরা অভিযুক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগগুলো প্রাথমিকভাবে সত্য বলে জানতে পারি। আর তাই, আমরা মহন্তের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার পরে তাকে গ্রেফতার করেছি।

Advertisement

ভুক্তভোগী বৃদ্ধা নারীটি একাই থাকতেন। পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন, ওই নারীর দুটি ছেলে ছিল এবং বড় ছেলে কয়েক বছর আগে মারা যান। ছোট ছেলের সঙ্গে পারিবারিক কলহের জেরে একাই থাকতেন ওই বৃদ্ধা।

সরকারি রেশনে এবং গ্রামবাসীদের সহায়তায় জীবিকা নির্বাহ করা ছাড়া ওই নারীর আর কোনো উপায় নেই। সম্প্রতি তার অর্থের খুব প্রয়োজন হওয়ায় তিনি তার ছেলের খামার থেকে একটি ফুলকপি তুলে তা প্রতিবেশীর কাছে বিক্রি করেন।

আর এই অভিযোগেই বেধড়ক মারধরের শিকার হন ওই নারী। মূলত খামার থেকে একটি ফুলকপি তোলার কথা জানতে পেরে ছেলে সত্রুঘ্ন মহন্ত ৬০ বছরের বেশি বয়সী ওই নারীকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করে। আর এই ঘটনাটি ঘটে গত ২০ ডিসেম্বর।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!