[ আন্তর্জাতিক ]
জাপানে ট্রেনে ছুরি হামলা, আহত ৩
ছবি: সংগৃহীত
জাপানের রাজধানী টোকিওতে একটি ট্রেনে ছুরি হামলার ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক হয়েছেন সন্দেহভাজন হামলাকারী এক নারী।
বুধবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১১টার কিছু আগে, টোকিওর আকিহাবারা স্টেশনে এ ঘটনাটি ঘটে।
টোকিও মেট্রোপলিটন পুলিশ বিভাগের মুখপাত্র জানান, ঘটনার পর পর তারা জরুরি কল পান। বলা হয়, ইয়ামানোতে লুপ লাইনে এক নারী ছুরি চালিয়ে তিনজনকে আহত করেছেন। টোকিও শহরের অন্যতম ব্যস্ত পরিবহন পথ (রুট) এটি।
.png)
পরে পুলিশ গিয়ে ওই নারীকে আটক করে। কিয়োডো নিউজ এজেন্সি জানিয়েছে, আহত তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়। তবে সন্দেহভাজন হামলাকারী ও আহত ব্যক্তিদের নাম–পরিচয় প্রকাশ করা হয়নি।
ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি জানিয়েছে, ট্রেনে ‘সমস্যা ঘটায়’ ব্যস্ততম ওই পথে সাময়িক সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল।
সূত্র: রয়টার্স
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!