ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কৃষ্ণাঙ্গ ফ্লয়েড হত্যায় দোষী সাব্যস্ত সেই পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৬, ২৫ নভেম্বর ২০২৩
কৃষ্ণাঙ্গ ফ্লয়েড হত্যায় দোষী সাব্যস্ত সেই পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত
জর্জ ফ্লয়েড ও ডেরেক চৌভিন - ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে কারাগারে ছুরিকাঘাত করা হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) টাকসনের ফেডারেল কারেকশনাল ইনস্টিটিউশনে চৌভিনকে ওই কারাগারেরই আরেক বন্দী ছুরিকাঘাত করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

২০২০ সালে জাল নোট ব্যবহারের অভিযোগে জর্জ ফ্লয়েডকে আটকের পর তৎকালীন পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিন সড়কের ওপর ফেলে তাঁর (ফ্লয়েড) ঘাড় হাঁটু দিয়ে চেপে ধরেন। এভাবে ৯ মিনিটের বেশি সময় ধরে তিনি ফ্লয়েডের ঘাড় চেপে ধরে ছিলেন। পরে ফ্লয়েডকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন শহরে পুলিশি নৃশংসতা ও বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল।

Advertisement

পরে ফ্লয়েডকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত করে শ্বেতাঙ্গ চৌভিনের বিরুদ্ধে ২০ বছরের বেশি মেয়াদের কারাদণ্ড ঘোষণা করা হয়। তাঁকে টাকসনের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাতে এপি জানিয়েছে, শুক্রবার চৌভিন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।

খবরটির ব্যাপারে নিশ্চিত হতে টাকসন কারাগারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বক্তব্য জানা যায়নি।

চৌভিনের আইনজীবী দলের সদস্য গ্রেগ এরিকসন বলেছেন, এ ধরনের কোনো ঘটনার ব্যাপারে তার জানা নেই।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!