ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীন থেকে যুদ্ধবিমান কিনছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪১, ৬ জানুয়ারি ২০২৪
চীন থেকে যুদ্ধবিমান কিনছে পাকিস্তান
ফাইল ফটো

বিমানবাহিনীকে শক্তিশালী করতে চীন থেকে যুদ্ধবিমান কিনছে পাকিস্তান। খুব শিগগিরই চীনের কাছ থেকে জে-৩১ যুদ্ধবিমান কিনবেন তারা।

বিশেষজ্ঞেরা বলছেন, চীনের তৈরি জে-৩১ ‘স্টিলথ’ যুদ্ধবিমান আমেরিকার যুদ্ধবিমান এফ-৩৫ এবং এফ-২২ বিমানের অনুলিপি। আর সেই যুদ্ধবিমান পাকিস্তানের হাতে এলে তা এশিয়ার আকাশে ক্ষমতার ভারসাম্য পাল্টে দিতে পারে। 

বর্তমানে প্রধান যুদ্ধবিমান হিসেবে পাকিস্তানের হাতে রয়েছে এফ-১৬। তবে চীনের জে-৩১ হাতে আসার পর সেই যুদ্ধবিমান এফ-১৬কে প্রতিস্থাপন করতে পারে। 

Advertisement

চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমদ বাবরকে উদ্ধৃত করে জানায়, জে-৩১ কেনার বিষয়ে চীনের সঙ্গে আলোচনা চালাচ্ছে পাকিস্তান।

পাকিস্তান বিমানবাহিনীর হাতে এরই মধ্যে চীনের দুটি যুদ্ধবিমান রয়েছে। এর মধ্যে একটি জেএফ-১৭ যুদ্ধবিমান, যা সামরিক মহলে ‘থান্ডার’ নামেও পরিচিত। তবে এই বিমান তৈরিতে চীনের সঙ্গে হাত মিলিয়েছিল পাকিস্তানও। ২০২১ সালে নাইজেরিয়াও চীনের কাছ থেকে এই যুদ্ধবিমান কিনেছিল।

১৫০টি জেএফ-১৭ যুদ্ধবিমান ছাড়াও পাকিস্তানের কাছে ২৫টি জে-১০সি ‘ভিগোরাস ড্রাগন’ যুদ্ধবিমান রয়েছে। তবে চীনের কাছ থেকে নতুন করে জে-৩১ কেনাকে তাৎপর্যপূর্ণ বলেই দেখছেন সামরিক বিশেষজ্ঞেরা।

সূত্র: রয়্যাল ইউনাইডেট সার্ভিস ইনস্টিটিউট

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বিমান যুদ্ধ
লিংক সফলভাবে কপি হয়েছে!