[ আন্তর্জাতিক ]
কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসে ১৮ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধসে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩০ জন। শনিবার সংবাদমাধ্যম এএফপি এ তথ্য জানিয়েছে।
চকো রাজ্যের গভর্নর অফিসের একজন কর্মকর্তা এএফপিকে বলেছেন, বেশ কয়েকটি ভূমিধসের কারণে মেডেলিন এবং কুইবডো শহরগুলোর সাথে সংযোগকারী রাস্তাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে রাস্তায় অনেক মানুষ তাদের যানবাহন থেকে বেরিয়ে কারমেন ডি আত্রাতো পৌরসভার কাছে একটি বাড়িতে আশ্রয় নিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত একটি ভূমিধস তাদের চাপা দিয়েছে। এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে কলম্বিয়ার ভাইস-প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজ জানিয়েছেন, ভূমিধসে প্রায় ৩০ জন আহত হয়েছে।
কারমেন ডি আত্রাটোর মেয়র জেইম হেরেরা স্থানীয় টিভি স্টেশন কারাকোলকে বলেছেন, ভূমিধসে অনেক মানুষ গুরুতরভাবে আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছে।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!