ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পেটে অস্ত্রোপচার, হাসপাতালে ব্রিটিশ প্রিন্সেস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৫৭, ১৭ জানুয়ারি ২০২৪
পেটে অস্ত্রোপচার, হাসপাতালে ব্রিটিশ প্রিন্সেস
কেট মিডলটন- ফাইল ফটো

পেটের অস্ত্রোপচারের কারণে ব্রিটিশ যুবরাজ উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন দুই সপ্তাহের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার কেনসিংটন প্যালেসের বরাতে সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেনসিংটন প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, কেটের পেটে একটি অস্ত্রোপচার হয়েছে। এজন্য আপাতত ১৪ দিনের জন্য হাসপাতালে থাকতে হবে প্রিন্সেসকে।

এতে আরো বলা হয়, মঙ্গলবার লন্ডনের একটি ক্লিনিকে কেটকে অস্ত্রোপচারের জন্য ভর্তি করা হয়। সফল অস্ত্রোপচার হয়েছে কেটের।

Advertisement

চিকিৎসকরা জানিয়েছেন, কেট মিডলটনকে আপাতত অন্তত ১০ দিনের জন্য পর্যবেক্ষণে রাখতে হতে পারে। তবে শারীরিক পরিস্থিতি অনুযায়ী তার হাসপাতালে রাখার সময় বাড়িয়ে ১৪ দিনও করা হতে পারে।

রাজা তৃতীয় চার্লসের জ্যেষ্ঠপুত্র যুবরাজ উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন। ওয়েলসের রাজকুমার এবং প্রিন্সেসের তিন সন্তান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!