ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দোনেৎস্কে ইউক্রেনের ভয়াবহ হামলা, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৩৫, ২১ জানুয়ারি ২০২৪
দোনেৎস্কে ইউক্রেনের ভয়াবহ হামলা, নিহত ২৫
ছবি: সংগৃহীত

রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দোনেৎস্কে ভয়াবহ হামাল চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২০ জন।

রোববার (২১ জানুয়ারি) মস্কো নিযুক্ত দোনেৎস্ক অঞ্চলের প্রধান ডেনিস পুশিলিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে কাজ করছে এবং ফরেনসিক বিশেষজ্ঞরা হামলায় ব্যবহৃত অস্ত্রের টুকরা সংগ্রহ করার চেষ্টা করছেন।

Advertisement

এদিকে হামলার ঘটনা নিয়ে ইউক্রেন থেকে কোনো মন্তব্য করা হয়নি।

ঘটনাস্থল থেকে তোলা ছবি ও ভিডিওতে কান্নারত মানুষ দেখা গেছে। কেউ কেউ তাদের স্বজন হারানোর কথা জানিয়েছে। বাজারের কাছে রক্তে ভেজা তুষারে মরদেহ পড়ে থাকতেও দেখা গেছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে এ হামলাকে বাড়াবাড়ি ধরনের সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র তথ্য অনুসারে, ২০২২ সালে মস্কো পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলকে সংযুক্ত করার দাবি করেছে। যদিও এই অঞ্চলের ওপর তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই। এটি সক্রিয় যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত।

গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় পক্ষই আক্রমণ বাড়িয়েছে। রুশ নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ এর আগে দোনেৎস্কে হামলায় ১ জানুয়ারি রাতে চারজন নিহত এবং সাংবাদিকসহ ১৩ জন আহত হওয়ার কথা জানিয়েছিল।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!