ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

খারকিভে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:০২, ১১ জানুয়ারি ২০২৪
খারকিভে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া
ছবি: সংগৃহীত

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

বুধবার (১০ জানুয়ারি) রাতের ঐ অভিযানে অন্তত ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটাপন্ন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ পরপর দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশবহর।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে খারকিভের গভর্নর জানান, হামলার টার্গেট ছিলো শহরের কেন্দ্রে থাকা একটি হোটেল। হামলার ধাক্কায় ধসে পড়েছে এর দেয়াল, ব্যালকনি। সামনের রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন দুই বিদেশি ও এক সাংবাদিক। তাদের তুর্কি ও জর্জিয়ান নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। বর্তমানে সবাই হাসপাতালে চিকিৎসাধীন। তবে হামলায় কোনো সেনা সদস্য নিহত হননি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!