বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রুশ স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, এরই মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
কিয়েভের একটি সূত্র জানিয়েছে, এসবিইউ নিরাপত্তা সার্ভিস ড্রোন দিয়ে শোধনাগারে আঘাত হেনেছে ও রুশ জ্বালানি সরবরাহকারী স্থাপনাগুলোতে এই ধরনের হামলা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
.png)
এর আগে বুধবার রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের বহনকারী প্লেন বিধ্বস্তের ঘটনায় এর সব আরোহী নিহত হয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ সামরিক বাহিনীর আইএল-৭৬ মডেলের একটি পরিবহন প্লেন মস্কো সময় বেলা ১১টার দিকে পশ্চিম বেলগোরোদ অঞ্চলে বিধ্বস্ত হয়। প্লেনটিতে ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দি, ছয়জন ক্রু এবং তিনজন এসকর্ট ছিলেন।
ইউক্রেনের সঙ্গে বিনিময়ের লক্ষ্যে এসব যুদ্ধবন্দিকে সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছিল।
সূত্র: রয়টার্স