মঙ্গলবার (৩০ জানুয়ারি) বরনো প্রদেশের একটি স্কুলে হয়েছে এমন ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলটিতে একটি নির্মাণাধীন ভবনে যায় ওই শিশুরা। ধাতব টুকরা পড়ে থাকতে দেখে সেগুলো তুলতে যায় তারা। এরই মধ্যে ঘটে বিস্ফোরণ। ঘটনাস্থলেই মৃত্যু হয় সবার। নিহত শিশুদের বয়স ৭ থেকে ১১ বছরের মধ্যে।
.png)
স্কুলটির শিশুরা প্রায়ই পরিত্যক্ত ধাতবখণ্ড কুড়িয়ে স্থানীয় বাজারে বিক্রি করে থাকে। এ ঘটনায় কোনো সন্ত্রাসী গোষ্ঠীর জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অঞ্চলটিতে দীর্ঘদিন ধরেই সক্রিয় বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী।
সূত্র: গার্ডিয়ান নাইজেরিয়া