[ আন্তর্জাতিক ]
ইসরায়েলের সঙ্গে মুসলিম বিশ্বকে অর্থনৈতিক সম্পর্ক ছিন্নের আহ্বান ইরানের
আয়াতুল্লাহ আলী খামেনি - ফাইল ছবি
বিশ্বের মুসলিম দেশগুলোকে ‘মধ্যপ্রাচ্যের দখলদার’ খ্যাত দেশ ইসরায়েলের সঙ্গে অন্তত অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
সোমবার (৫ ফেব্রুয়ারি) ইরানের সেনাবহিনীর বিমান ইউনিটের এক দল কর্মকর্তা ও কর্মচারী সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলে এসব কথা বলেন তিনি।
এসময় ইসরায়েলকে শক্ত আঘাত করার জন্য নিজ নিজ দেশের সরকারকে বাধ্য করতে মুসলিম দেশগুলোর বিভিন্ন শ্রেণি-পেশার জনগণকে সোচ্চার ভূমিকা রাখতে পরামর্শ দেন তিনি।
.png)
সূত্র: পার্সটুডে
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!