ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে নৌবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩২, ৮ ফেব্রুয়ারি ২০২৪
যুক্তরাষ্ট্রে নৌবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
মার্কিন হেলিকপ্টার - ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে স্যান ডিয়েগো অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচ নৌবাহিনীর সদস্য নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) প্রশিক্ষণের সময় হেলিকপ্টারটি শীতকালীন ঝড়ের মধ্যে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

মেরিন কর্পস এক বিবৃতিতে বলেন, সিএইচ-৫৩ই সুপার স্টেলিয়ন হেলিকপ্টরটি পাইন ভেলিতে বিধ্বস্ত হয়। মঙ্গলবার রাতে হেলিকপ্টারটি ক্যালিফোর্নিয়ার মিরামারের মেরিন কর্পস এয়ার স্টেশনের দিকে যাওয়ার পথে দুর্গম পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষ এবং মেরিনারদের সহযোগিতায় সবার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন মেজর জেনারেল মাইকেল বর্গছুলতে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!