সোমবার থাইল্যান্ড সীমান্তের কাছে মিয়ানমারের থিনগানিনাউং শহরে এ ঘটনা ঘটে। এছাড়া হেলিকপ্টারে থাকা ওপর দুইজন সেনা বেঁচে গেছেন।
পরিচয় গোপন রাখার শর্তে একটি সূত্র জানিয়েছে, নিহত ব্রিগেডিয়ার জেনারেলের নাম আয়ে মিন নাউং। এ ঘটনায় তার এক ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং হেলিকপ্টারের দুই পাইলট নিহতদের মধ্যে রয়েছেন।
.png)
থিনগানিনাউং শহরের নিকটবর্তী দেশটির মিয়াওয়াদ্দি শহর ঘিরে গত কয়েক মাস ধরে জান্তা বাহিনীর সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সশস্ত্র বিদ্রোহীদের সংঘাত চলছে। শুধু মিয়াওয়াদ্দি শহরই নয়, মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে জান্তা বাহিনীর সংঘাত অব্যাহত রয়েছে। অনেক অঞ্চলই জান্তার হাত থেকে বিদ্রোহীরা ছিনিয়ে নিয়েছেন। এ সংঘাতের মধ্যে আজ এক ব্রিগেডিয়ার জেনারেল নিহতের ঘটনা ঘটলো। এর আগে, গত নভেম্বরে চীন সীমান্তের কাছে মিয়ানমারের মোনেকোয়ে শহরে ড্রোন থেকে ছোড়া বোমার আঘাতে অপর এক ব্রিগেডিয়ার জেনারেল নিহত হন।
উল্লেখ্য, জান্তা বাহিনী ২০২১ সালে মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির সরকারকে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে। এরপর থেকে ভিন্নমতের ওপর তারা ব্যাপক দমন-পীড়ন শুরু করে। এসবের জেরে জান্তার বিরুদ্ধে দেশটির বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় হয়ে ওঠে। তাদের তৎপরতায় জান্তা সরকার ব্যাপক চাপের মুখে রয়েছে।