ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিরোধ ফ্রন্ট

সিরিয়ার মার্কিন ঘাঁটিতে তৃতীয়বারে মতো ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
সিরিয়ার মার্কিন ঘাঁটিতে তৃতীয়বারে মতো ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: সংগৃহীত

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশে অবস্থিত একটি মার্কিন সেনা ঘাঁটিতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিকসহ কয়েকটি সংবাদ সূত্র জানিয়েছে, গতরাতে প্রদেশের আল-ওমর তেলক্ষেত্রে অবস্থিত ওই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়।

সিরিয়া সরকারের বিনা অনুমতিতে নির্মিত ওই ঘাঁটিতে মোট পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে এসব খবরে উল্লেখ করা হয়। গত তিন দিনে এই নিয়ে তৃতীয়বারের মতো চালানো এ হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের বিবরণ জানা যায়নি।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী গত তিন দিনের হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে গত অক্টোবর মাসের গোড়ার দিকে গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরাকের প্রতিরোধ আন্দোলনগুলো ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে কয়েক ডজন হামলা চালিয়েছে। যেসব ঘাঁটি এসব হামলার শিকার হয়েছে সেসবের মধ্যে রয়েছে আইন আল-আসাদ, খারাব আল-জির এবং কোনিকো।

Advertisement

ইরাকসহ মধ্যপ্রাচ্যের ইসলামি প্রতিরোধ ফ্রন্টগুলো এ অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতির ঘোর বিরোধী। তাদের মতে, এসব বিদেশি সেনা মধ্যপ্রাচ্যের সকল  অস্থিতিশীলতার উৎস। এসব ফ্রন্ট গাজা উপত্যকায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতি মার্কিন সমর্থনেও প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!