ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

গোয়ায় বিকিনিতে ঝড় তুললেন বাংলা সিরিয়ালের ‘জাঁদরেল শাশুড়ি’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১:৩২, ১ নভেম্বর ২০২৩
গোয়ায় বিকিনিতে ঝড় তুললেন বাংলা সিরিয়ালের ‘জাঁদরেল শাশুড়ি’
ফাইল ফটো

সমুদ্রের ধারে বিকিনি পরা ছবি দিয়ে অন্তর্জালে ঝড় তুলেছেন ভারতীয় বাংলা ছোট পর্দায় খলচরিত্রের জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী চট্টোপাধ্যায়। ‘জাঁদরেল শাশুড়ি’ চরিত্রে জনপ্রিয় এ অভিনেত্রীর খোলামেলা রূপ দেখে রীতিমতো চমকে গেছেন ভক্তরাও। নেটিজেনরাও এই তারকার সাহসী অবতারের প্রশংসা করেছেন।

নন্দিনী চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, স্কুলের বন্ধুদের সঙ্গে গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলাম। আমি খুব সাধারণভাবে এই ছবিগুলি পোস্ট করেছিলাম। এটাকে কেউ খারাপভাবে নিতে পারে কেউ ভালোভাবে। তবে আমার কাছে পুরো বিষয়টিই স্বাভাবিক ছিল।

নন্দিনী চট্টোপাধ্যায়

Advertisement

তিনি বলেন, যারা আমার ছবিতে নেতিবাচক মন্তব্য করেছেন, তারা বলিউডের নায়িকাদের বিষয়ে কতটা জাজমেন্টাল হন? ফিল্ম ফেস্টিভ্যালে যে ছবিগুলো আসে সেখানে কতজন সিনেমা দেখতে যান আর কতজন ন্যুডিটি দেখতে যান?

নন্দিনীর স্পষ্ট মন্তব্য, কাউকে ইমপ্রেস করার জন্য তিনি এই ছবি তোলেননি বা বিকিনি পরেননি। গোয়ায় ছুটি কাটাতে গিয়ে বিকিনিতে ছবি তোলা তার কাছে খুবই সাধারণ একটি বিষয় মনে হয়েছে। তিনি বন্ধুদের সঙ্গে পুরো সময়টাই উপভোগ করেছেন। 

নন্দিনী চট্টোপাধ্যায়

এ অভিনেত্রীর কথায়, ছোটবেলার বন্ধুদের সঙ্গে অন্যরকম একটা মজা হয়। কেউ জাজমেন্টাল হয় না। সবাই ছোট থেকেই আমাকে দেখেছে। সবাই আমার পরিচিত। তাই যারা নেতিবাচক মন্তব্য করছে তাদের পাত্তা দিতে চাই না। বরং যারা ভালো কিছু বলেছেন তাদের ধন্যবাদ।

এর আগে, গত বছরও একইভাবে গোয়া সমুদ্র সৈকতে বিকিনি পরে সাহসী অবতারে ধরা দিয়েছিলেন নন্দিনী চট্টোপাধ্যায়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!