[ আন্তর্জাতিক ]
ফিলিপাইনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪
ছবি: সংগৃহীত
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে একটি ট্রাক খাদে পড়ে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর দেড়টায় দেশটির নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম ম্যানিলা বুলেটিন জানিয়েছে, ট্রাকটি মাবিনয় শহরে একটি পাহাড়ি পথ দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রাকটি খাদে পড়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে দুর্ঘটনাস্থলের চারপাশে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।
পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। ট্রাকে কতজন মানুষ ছিলেন, তা স্পষ্ট নয়।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!