শনিবার (৯ ডিসেম্বর) ফিলিপাইনের কোস্ট গার্ড অভিযোগ করেছে, চীনের একটি জাহাজ থেকে তাদের জাহাজে জলকামান দিয়ে পানি ছোড়া হয়েছে। পরে এটিকে উদ্ধারে যাওয়া জাহাজকেও ধাক্কা দিয়েছে তাদের জাহাজ। দেশটির দাবি, এ ঘটনায় তাদের একটি জাহাজের ইঞ্জিনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
অন্যদিকে চীনের অভিযোগ, ফিলিপাইনের জাহাজটি তাদের জাহাজকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধাক্কা দিয়েছে।
.png)
দক্ষিণ চীন সাগরের প্রায় সমুদয় অংশের মালিকানা দাবি করে আসছে চীন। এ নৌপথে বার্ষিক ৩ ট্রিলিয়ন ডলারের নৌ বাণিজ্য হয়ে থাকে। তবে এ নৌপথে ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ের মালিকানা রয়েছে। ২০১৬ সালে স্থায়ী সালিশি আদালত জানায় যে, চীনের এ দাবির কোনো ভিত্তি নেই।
শনিবার ফিলিপাইন অভিযোগ করে যে, চীন তাদের একটি জাহাজে জলকামান দিয়ে পানি নিক্ষেপ করে বেআইনি ও আগ্রাসী আচরণ করেছ। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন ও বেসরকারিভাবে পরিচালিত একটি মাছ ধরার জাহাজে এ আচরণ করে চীন। অন্যদিকে বেইজিং তাদের আচরণকে নিয়ন্ত্রণ ব্যবস্থার পদক্ষেপ বলে উল্লেখ করেছে।
রোববার ঘটনার বিষয়ে বিবৃতি দিয়েছে চীনের কোস্ট গার্ড। তারা বলছে, দুটি ফিলিপাইনের জাহাজ তাদের নির্দেশনা অমান্য করেছে এবং তারা বেআইনিভাবে চীন সরকারের অনুমোদন ছাড়া পানিসীমায় রেনাই রিফের কাছাকাছি চলে আসে।
ফিলিপাইন সরকারে টাস্কফোর্স চীনের এমন আচরণের নিন্দা জানিয়েছে। তারা বিষয়টি নিয়ে শান্তিপূর্ণ আলোচনারও আহ্বান জানিয়েছে।
পশ্চিম ফিলিপাইন সাগরে জাতীয় টাস্কফোর্স জানিয়েছে, কোস্টগার্ডের একটি জাহাজ তাদের অপর জাহাজ বিআরপি কাবরাকে টেনে নিয়ে যাচ্ছিল। এ সময় চীনের ছোড়া জলকামানের আঘাতে জাহাজটির ইঞ্জিন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: রয়টার্স