সেতুতে জাহাজের ধাক্কা, নদীতে গাড়ি ডুবে নিহত ২
চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে একটি ব্রিজের নিচ দিয়ে পণ্যবাহী এক জাহাজ পার হওয়ার সময় ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে ব্রিজের ওপর থাকা একটি পাবলিক বাসসহ পাঁচটি যানবাহন নদীতে ডুবে গেছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরে ৫টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
এতে দু’জন নিহত ও একজন আহত হয়েছেন। এ ছাড়াও তিনজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
.png)
কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় জাহাজের ক্যাপ্টেনকে আটক করা হয়েছে এবং আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।
জানা গেছে, সেতুটি সংস্কার করার জন্য তিনবার পরিকল্পনা করা হয়েছিল কিন্তু তা স্থগিত করা হয়েছে।
সিসিটিভির ফুটেজে দেখা দেখা গেছে, জাহাজের সঙ্গে সেতুর ধাক্কা লেগে সেতুর একটি অংশ ভেঙে পড়েছে এবং জাহাজটি আটকে গেছে।
২০২১ সালের অক্টোবরে প্রাদেশিক কর্তৃপক্ষ সেতুর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে নির্মাণের প্রয়োজনীয়তা চিহ্নিত করেছিল।
প্রক্রিয়াটি প্রাথমিকভাবে ২০২২ সালের সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা ছিল। তবে সময়সীমা বাড়িয়ে তা ২০২৩ সালের আগস্ট পর্যন্ত করা হয়। এরপরেও তা না হওয়ায় চলতি বছরের আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
সূত্র: বিবিসি, দ্য স্ট্রেইটস টাইমস