ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মালয়েশিয়ায় ১৩৪ জন বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৪, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
মালয়েশিয়ায় ১৩৪ জন বাংলাদেশি গ্রেফতার
ফাইল ছবি

মালয়েশিয়ার মেলাকা রাজ্যের তিয়াং দুয়া এলাকায় নির্মাণাধীন একটি টেরেসা হাউসে অভিযান চালিয়ে ১৩৪ জন বাংলাদেশিসহ ২৩২ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে অভিবাসন পুলিশ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টা থেকে শুরু হওয়া অভিযান চলে রাত ৩টা পর্যন্ত। অভিযানে, ২৪ থেকে ৭০ বছর বয়সী ২৩২ বিদেশী নাগরিককে বিভিন্ন অভিবাসন অপরাধে গ্রেফতার করার আগে মোট ৩৫৬ জন বিদেশীর কাগজপত্র পরীক্ষা করা হয়।

পুত্রজায়া ইমিগ্রেশন, মেলাকা এবং নেগেরি সেম্বিলান, জাতীয় নিবন্ধন বিভাগ ও সিভিল ডিফেন্স ফোর্সের সমন্বয়ে ১৬০ জন কর্মকর্তা এবং সদস্যদের অংশগ্রহণে চালানো হয় অভিযান।

Advertisement

বৃহস্পতিবার সকালে মেলাকার অভিবাসন বিভাগের পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মদ আইনী জানিয়েছেন, গ্রেফতারকৃতদের মধ্যে ৮২ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ১২ জন নারী, ১৩৪ জন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং তিনজন মিয়ানমারের পুরুষ রয়েছে। অভিযানের সময় অবৈধ অভিবাসীরা ড্রেনে লুকিয়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।

অনির্বাণ বলেছেন, ধারা ৬(১)(সি) ও ১৯৫৯/৬৩ অনুসারে বৈধ ভ্রমণ নথি উপস্থাপন করতে ব্যর্থ হওয়ার এবং অতিরিক্ত থাকার জন্য একই আইনের ১৫(১)(সি) ধারা অনুসারে তদন্ত করা হয়।

গ্রেফতারকৃতদের মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে বলে, রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মদ আইনী জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!