[ প্রবাস জীবন ]
মিশিগানে সড়কে প্রাণ গেল বাংলাদেশির
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মিশিগানে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলী সাজু (৫৫) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার ছেলে শাহজাহান তামিম ও মেয়ে সানজিদা মুমু আহত হয়েছেন। এর মধ্যে সানজিদা লাইফ সাপোর্টে রয়েছেন।
রোববার দুপুরে ওয়ারেন সিটির রায়ান সড়কের টেন মাইল ট্রাফিক পয়েন্টের পাশে তারা দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, নিহত জাহাঙ্গীর আলী সাজুর গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেটে। চার বছর আগে সপরিবারে তিনি মিশিগানে যান। সেখানকার ওয়ারেন সিটিতে বাস করতেন।
.png)
দুর্ঘটনায় আহত জাহাঙ্গীর আলী সাজুর দুই সন্তানকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে ওয়ারেন সিটি পুলিশ।
স্থানীয়রা জানান, ট্রাফিক পয়েন্টের পাশে বামদিকে মোড় নেয়ার সময় দুর্ঘটনা ঘটে। এ সময় অপর গাড়ির চালক ও তার এক সঙ্গী আহত হন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
যুক্তরাষ্ট্র
লিংক সফলভাবে কপি হয়েছে!