ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দু’জনের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দু’জনের
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক নারী নিহত হয়েছেন। শুক্রবার সকালে পৌরসভার বটতলাহাট মালোপাড়া এলাকায় ও সোনামসজিদ সড়কের শিবতলা মোড়ে ঘটনা দুটি ঘটে।

জানা গেছে, সকালে বটতলাহাট মালোপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় বালুবাহী ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান খায়রুন নেসা (৬৫)। অন্যদিকে, শিবতলা মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে ৮ বছর বয়সী রাফি নামের এক শিশু আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ থানার ওসি মিন্টু রহমান জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!