ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাঁড়িয়ে থাকা মাহিন্দ্রতে ট্রাকের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫২, ২২ ফেব্রুয়ারি ২০২৪
দাঁড়িয়ে থাকা মাহিন্দ্রতে ট্রাকের ধাক্কা, নিহত ২
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মাহিন্দ্রতে তেলবাহী ট্রাকের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রহমতগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গৌরপুর উপজেলার গঙ্গাশ্রম এলাকার আব্দুস সাত্তার (৬০) ও ঈশ্বরগঞ্জের চরনিখলা এলাকার রবিন মিয়া (২০)। 

ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) ফরিদ আহমেদ জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্র ঈশ্বরগঞ্জ পৌরশহরের রহমতগঞ্জ এলাকায় দাঁড় করিয়ে যাত্রী নামাচ্ছিলেন চালক। এ সময় একই দিক থেকে আসা দ্রুতগামী তেলবাহী ট্রাক ঐ মাহিন্দ্রকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রতে থাকা কয়েকজন যাত্রী রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে গুরুতর আহত হন তিন যাত্রী। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাত্তারকে মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো জানান, এ ঘটনায় আহত অপর দুই যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রবিনের মৃত্যু হয়। এদিকে, ঘাতক তেলবাহী ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!