ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হিলিতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৫, ২২ ফেব্রুয়ারি ২০২৪
হিলিতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ফটো

দিনাজপুরের হিলিতে ট্রাকচাপায় আবির হোসেন জয় (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে হিলি-বিরামপুর সড়কের মুহাড়াপাড়া বিজিবি ক্যাম্পের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবির হোসেন উপজেলার সাতকুড়ী গ্রামের মুহেবুব খানের ছেলে।

পুলিশ জানায়, আবির হোসেন হিলি বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হিলি-বিরামপুর সড়কের মুহাড়াপাড়া বিজিবি ক্যাম্পের অদূরে পৌঁছালে বিরামপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

Advertisement

হাকিমপুর থানার এসআই সুমন কুমার সরকার জানান, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!