ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বকশীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৭, ২১ ফেব্রুয়ারি ২০২৪
বকশীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের বকশীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম ফারুক লিটন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার সকাল ৯ টার দিকে বকশীগঞ্জ-জামালপুর মহাসড়কের পাখিমারা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম ফারুক লিটন বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে।

স্থানীয়রা জানান, সকাল ৯ টার দিকে গোলাম ফারুক লিটন ব্যবসার কাজ শেষ করে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। তিনি তার বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির আরেকটি মোটরসাইকেল লিটনের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পাকা রাস্তায় পড়ে মারাত্মক আহত হয় গোলাম ফারুক লিটন।

Advertisement

এ সময় স্থানীয়রা মারাত্মক আহতবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক লিটনকে শেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরে শেরপুর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক আফাজুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!