[ দেশজুড়ে ]
জামালপুর-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
ফাইল ছবি
জামালপুর সদর উপজেলার পিয়ারপুর এলাকায় ময়মনসিংহগামী লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, দুপুর ১২টায় পিয়ারপুর স্টেশনে ময়মনসিংহগামী লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক শেখ উজ্জ্বল মাহামুদ।
.png)
তিনি বলেন, ময়মনসিংহগামী লোকাল ট্রেনটি পিয়ারপুর স্টেশনের লুপ লাইন থেকে মেইন লাইনে উঠার সময় ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহে আটকা পড়ে। এখন ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!