ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৭, ২৫ ডিসেম্বর ২০২৩
ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

চার ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর ওপর রেলব্রিজের আগে আব্দুল্লাপুর এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেনের ৫টি কন্টেইনার উদ্ধারের পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল ১০টার দিকে ওই এলাকায় চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের ৫ কন্টেইনার লাইনচ্যুত হয়। এরপর ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টঙ্গির রেলস্টেশন মাস্টার রাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটি টঙ্গী ব্রিজে ওঠার আগে উত্তরার ৬ নম্বর সেক্টরে আব্দুল্লাপুর এলাকায় পাঁচটি কন্টেইনার লাইনচ্যুত হয়। এ সময় কন্টেইনারগুলো লাইনের বাইরে চলে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত পাঁচটি কন্টেইনার উদ্ধারের পর দুপুর ২টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানান টঙ্গির রেলস্টেশন মাস্টার রাকিব।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!