[ রাজধানী ]
কমলাপুর থেকে ট্রেন চলাচল শুরু
ফাইল ফটো
কমলাপুর রেলওয়ে স্টেশনে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটি লাইনচ্যুত হয়। এর তিন ঘণ্টা পর বেলা ১টা ১০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, একতা এক্সপ্রেস স্টেশন লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচল বন্ধ ছিল। বেলা একটার কিছু সময় পরে ট্রেন চলাচল শুরু হয়।
এ ঘটনায় ঢাকা থেকে কিশোরগঞ্জ এক্সপ্রেস এবং তারাকান্দাগামী অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রা বিলম্ব হয়েছে৷
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!