[ আন্তর্জাতিক ]
ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান, ৯ মিনিটে চার আফটারশক
ফাইল ছবি
৫ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান। ভূমিকম্পটির মাত্র ৯ মিনিটের মধ্যে আরও চার আফটারশক অনুভূত হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টা ৮ মিনিটে হুয়ালিয়েন শহরে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এরপর ৫টা ১৭ মিনিটের মধ্যে আরও চারবার আফটারশক অনুভূত হয়। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
চলতি মাসের ৩ তারিখে তাইওয়ানের এই হুয়ালিয়েন শহরে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটে। আহত হন আরো বহু মানুষ। সে সময় দেশটিতে সুনামি সতর্কতাও জারি করা হয়।
.png)
সূত্র: রয়টার্স
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!