ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

টিকটক বিক্রি করা নিয়ে যুক্তরাষ্ট্রকে যা বললো বাইটড্যান্স

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:১৭, ২৬ এপ্রিল ২০২৪
টিকটক বিক্রি করা নিয়ে যুক্তরাষ্ট্রকে যা বললো বাইটড্যান্স
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের কাছে জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক বিক্রি করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে এর নির্মাণকারী চীনা সংস্থা বাইটড্যান্স। সম্প্রতি টিকটকের মালিকানা হস্তান্তর না করলে নিষিদ্ধের বিধান রেখে একটি বিল পাস করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। এরই প্রতিক্রিয়া জানাল বাইটড্যান্স।

সংস্থাটি জানায়, তারা এই অসাংবিধানিক আইনকে আদালতে চ্যালেঞ্জ করবে।

বাইটড্যান্স জানিয়েছে, বিদেশি মিডিয়ায় টিকটক বিক্রি করার যে রিপোর্ট এসেছে তা সত্য নয়।

Advertisement

যুক্তরাষ্ট্রের অভিযোগ, টিকটকের মাধ্যমে ব্যবহারকারীদের ওপর নজরদারি করছে চীন সরকার। আর এ কারণেই তরুণদের মধ্যে টিকটকের জনপ্রিয়তা ও ব্যবহার নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। শুধু যুক্তরাষ্ট্রেই ১৭ কোটি টিকটক ব্যবহারকারী রয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে বাইটড্যান্স। তারা বলেছে, তাদের সংস্থা কখনো মার্কিন তথ্য সরবরাহ করেনি এবং করবেও না।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!