[ আন্তর্জাতিক ]
তুর্কি নাগরিককে গুলি করে হত্যা করলো ইসরায়েলি পুলিশ
ফাইল ছবি
জেরুজালেমে একজন ইসরায়েলি সীমান্ত পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করায় এক তুর্কি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে।
গত মঙ্গলবার (৩০ এপ্রিল) এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে জানানো হয়, ঘটনাস্থলেই ওই তুর্কি নাগরিককে গুলি করে হত্যা করা হয়। এদিকে ছুরিকাঘাতে ইসরায়েলি ওই পুলিশ সদস্য মাঝারি আহত হয়েছেন। পুলিশ হামলাকারীকে ৩৪ বছর বয়সী তুর্কি নাগরিক বলে শনাক্ত করেছে।
.png)
গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এদিকে গাজায় এর জবাবে ছয় মাসব্যাপী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘ছুরি নিয়ে এক সশস্ত্র ব্যক্তি জেরুজালেমের ওল্ড সিটিতে এসেছিল... সীমান্ত পুলিশ অফিসারকে ছুরিকাঘাত করেছে।’
এতে আরো বলা হয়, আহত পুলিশ সদস্য এবং ঘটনাস্থলে থাকা অন্য একজন কর্মকর্তা সংঘর্ষে লিপ্ত হন এবং হামলাকারীকে গুলি করেন, যাকে পরে মৃত ঘোষণা করা হয়।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!