ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মাঝ আকাশে বিমান থেকে সমুদ্রে ঝাপ দেওয়ার হুমকি যাত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৬, ১৩ মে ২০২৪
মাঝ আকাশে বিমান থেকে সমুদ্রে ঝাপ দেওয়ার হুমকি যাত্রীর
ফাইল ফটো

ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝ আকাশে বিমান থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার হুমকি দিয়েছেন এক যাত্রী। শুধু তাই নয়, মদ্যপ অবস্থায় বিমানে প্রস্রাব করেছেন। এছাড়া বিমান সেবিকার সঙ্গে খারাপ আচরণও করেছেন।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, দুবাই থেকে রওনা দেওয়ার পর বিমানটি তখন আরব সাগরের উপর দিয়ে ভারতের পথে। হঠাৎ বিমানের জানলার ধারে দাঁড়িয়ে সমুদ্রে ঝাঁপ দেওয়ার হুমকি দেন ওই যাত্রী। এ ঘটনার ফলে আতঙ্ক ছড়ায় বিমানে।

এ নিয়ে বিমানকর্মীদের সঙ্গেও হাতাহাতি শুরু হয় ওই যাত্রীর। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় চলন্ত বিমানে।

Advertisement

জানা গেছে, ঘটনাটি গত ৮ মের। দুবাই থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এই বিমানের যাত্রী ছিলেন কেরালা রাজ্যের কান্নুরের বাসিন্দা ওই ব্যক্তি। শুরুতে সবকিছু ঠিকঠাকই ছিল। কিছুক্ষণ পর হঠাৎ নিজের আসন ছেড়ে উঠে পড়েন ওই যাত্রী। হুমকি দিতে থাকেন বিমান থেকে সমুদ্রে ঝাঁপ দেবেন তিনি।

এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন অন্য যাত্রীরা। এদিকে ক্রু সদস্যরা পাশে থাকলেও লাগাতার ফ্লাইট সহায়তা বেল টিপতে থাকেন ওই যাত্রী। এরপর একটি লাইফ জ্যাকেট তুলে নিয়ে বিমান সহায়িকার হাতে দিয়ে বলেন, বিমান অবতরণের সময় এটি ব্যবহার করতে চান তিনি। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়।

এই অবস্থায় কোনওমতে ওই যাত্রীকে সামলান বিমানের ক্রু মেম্বাররা। এর পর বিমানটি বেঙ্গালুরুতে অবতরণ করলে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে আটক করে বাজপে থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে গ্রেপ্তার করে অভিযুক্তকে।

বিমানের মধ্যে কেন তিনি এমন আচরণ করছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!