[ দেশজুড়ে ]
রানওয়েতে আটকে গেল বিমান, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১৭৫ যাত্রী
ফাইল ফটো
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে হাইড্রোলিক ত্রুটি দেখা দেওয়ায় বিশেষ ব্যবস্থায় জরুরি অবতরণ করে। হাইড্রোলিক বিকল হয়ে রানওয়েতে আটকা পড়ে বিমানটি।
পরে কর্তৃপক্ষ বিমানটি সরিয়ে নেয়। এতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল উড়োজাহাজে থাকা ১৭৫ যাত্রী।
শুক্রবার (১০ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
.png)
চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বলেন, শারজাহ থেকে আসা একটি উড়োজাহাজ চট্টগ্রামে অবতরণের সময় হাইড্রোলিক পড়ে যায়। পরে বিমানটির পাইলট সতর্কতার সঙ্গে রানওয়েতে অবতরণ করে। বিমানে ১৯১ জন যাত্রী ও সাত জন ক্রু ছিলেন। সবাই নিরাপদে আছেন। এ ঘটনায় বিমানবন্দরে কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!