ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পেরুতে বাস উল্টে ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫, ১৫ মে ২০২৪
পেরুতে বাস উল্টে ১৬ জনের মৃত্যু
ফাইল ছবি

পেরুতে বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। দেশটির পাহাড়ী আয়াকুচো অঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার বাস উল্টে ঢালে পড়ে গিয়ে ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বাসটি ৪০ জনেরও বেশি যাত্রী নিয়ে লিমা থেকে আয়াকুচো যাচ্ছিল।

আয়াকুচোর কর্মকর্তা ওয়াইবার ভেগা সাংবাদিকদের বলেন, এরইমধ্যে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরো তিনজনের মরদেহ বাসের নিচে আটকা পড়ে আছে। শিলাবৃষ্টিসহ খারাপ আবহাওয়ার কারণে বাকি তিনজনের মরদেহ উদ্ধারে সময় লাগছে।  

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার সকালে লিমা থেকে আয়াকুচো শহরের যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। বাসটি উল্টে একটি ঢালে গড়িয়ে পড়ে।

Advertisement

প্রসঙ্গত, ভাঙাচোরা রাস্তায় দ্রুত গাড়ি চালানোসহ বেশ কিছু কারণে পেরুতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। এর আগে গত ৩০ এপ্রিল কাজামার্কা অঞ্চলে একটি বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: পেরু
লিংক সফলভাবে কপি হয়েছে!