ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পেরুতে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
পেরুতে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে ।  বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫৩ মিনিটে দেশটির মধ্যাঞ্চলে এ ভূ-কম্পন অনুভূত হয়।

পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউটের বরাতে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, মধ্য পেরুতে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যার  কেন্দ্রস্থল ছিল হুয়ারাল শহরে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৭ কিলোমিটার (৩৫ মাইল) গভীরে।

Advertisement

কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের সর্বোচ্চ ভূমিকম্প হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে পেরু। প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত এই দেশটি 'রিং অব ফায়ার' নামেও পরিচিত।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: পেরু
লিংক সফলভাবে কপি হয়েছে!