সিঙ্গাপুরে এক নিরাপত্তা সামিটে ফার্দিনান্দ মার্কোস বলেছেন, চীনের ইচ্ছাকৃত পদক্ষেপের কারণে যদি ফিলিপাইনের কোনো নাগরিকের মৃত্যু হয় তাহলে ফিলিপাইন এটিকে 'যুদ্ধের একটি কাজের' কাছাকাছি হিসেবে বিবেচনা করবে। সেই সঙ্গে এর জবাব দেবে ফিলিপাইন।
জানা গেছে, সেই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা প্রধানরা অংশ নিয়েছেন- যার মধ্যে যুক্তরাষ্ট্র এবং চীনের প্রতিনিধিরাও আছেন।
.png)
ফিলিপাইনের প্রেসিডেন্টের এমন মন্তব্যের জবাবে একজন চীনা সামরিক মুখপাত্র ফিলিপাইনের বিরুদ্ধে চীনের ওপর দোষারোপ ও আক্রমণ করার অভিযোগ এনেছেন।
দক্ষিণ চীন সাগরের ভূখণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে চীন ও ফিলিপাইনের মধ্যে অচলাবস্থা চলছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে এই অচলাবস্থা সংঘর্ষ পর্যায়ে গেছে।