[ আন্তর্জাতিক ]
পশ্চিমবঙ্গে দুই বুথে পুনর্নির্বাচন আজ
ফাইল ফটো
ভারতের পশ্চিমবঙ্গের দুই বুথে পুনর্নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। সোমবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সোমবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের কদম্বগাছির সর্দার পাড়ার ৬১ নম্বর বুথে ও মথুরাপুরের কাকদ্বীপের ২৬ নম্বর বুথে পুনর্নির্বাচন হচ্ছে আজ।
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে সপ্তম দফা অর্থাৎ শেষ দফার ভোটগ্রহণ হয়েছে গত ১ জুন। শেষ দফায় পশ্চিমবঙ্গের ৯ আসনে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর কেন্দ্রে ভোটগ্রহণ হয়।
.png)
তবে শেষ দফার নির্বাচনে অধিকাংশ কেন্দ্রে সহিংসতা হয়েছে। কোথাও কোথাও গুলি, বোমাবাজি, বুথ জ্যাম, ভুয়া ভোটার, ছাপ্পা ভোট, বিরোধীদলের কর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটে।
বারাসাতের ৬১ নম্বর বুথে ও মথুরাপুরে কাকদ্বীপের ২৬ নম্বর বুথে শেষ দফার নির্বাচনে ব্যাপকভাবে ছাপ্পা ভোট হয়েছে বলে অভিযোগ করে বিজেপি।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভোট
লিংক সফলভাবে কপি হয়েছে!