ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ভোটের ফল বেরোনোর আগেই শোকের ছায়া রচনার পরিবারে, কী ঘটল?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৯, ১ জুন ২০২৪
ভোটের ফল বেরোনোর আগেই শোকের ছায়া রচনার পরিবারে, কী ঘটল?
ফাইল ছবি

গত প্রায় দেড় মাস ভোটের কাজ নিয়ে তুমুল ব্যস্ত ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। দিদি নম্বর ওয়ানের শুটিংয়ের পাশাপাশি মাটি কামড়ে পড়েছিলেন হুগলিতে। প্রচারে এতটুকু ফাঁক রাখেননি। বিভিন্ন উপায়ে জনসংযোগ করেছেন। এই প্রথমবার তিনি ভোটের ময়দানে নামলেন প্রার্থী হিসেবে। শনিবার, ১ জুন নিজেও ভোট দেবেন। কিন্তু এই নির্বাচনী আবহ, তুমুল ব্যস্ততার মধ্যেই দিদি নম্বর ওয়ানের পরিবারে নেমে এল শোকের ছায়া। চলে গেলেন অভিনেত্রীর শাশুড়ি।

জানা গিয়েছে বৃহস্পতিবার মৃত্যু হয় প্রবাল বসুর মায়ের। নির্বাচনী আবহ এবং এই ব্যস্ততার মাঝেই এমন ঘটনায় শোকে পাথর হয়ে গিয়েছেন অভিনেত্রী। ৪ জুন ভোটের রেজাল্ট। হুগলিতে শেষ হাসি কে হাসবেন সেটা নিয়ে চাপা উত্তেজনা রয়েছেই। তার মধ্যেই এই ঘটনা ঘটল।

এবার নির্বাচনী প্রচারে রচনার পাশে তার স্বামী প্রবাল বসুকে দেখা গিয়েছে। বিশেষ পোশাক পরে অভিনব কায়দায় তিনি তার স্ত্রীর হয়ে প্রচার করেছিলেন। কিন্তু সেই নির্বাচনী ফল শোনার আগেই শোকের ছায়া তাদের পরিবারে।

Advertisement

প্রসঙ্গত গত বছরই রচনা বন্দ্যোপাধ্যায়ের বাবা প্রয়াত হন। এবার ভোটের প্রচারে নানা সময়ে অভিনেত্রীর মুখে শোনা গিয়েছে বাবা না থাকার যন্ত্রণার কথা। সেই যন্ত্রণার রেশ ফিকে হতে না হতেই আবারও অভিভাবকহীন হলেন অভিনেত্রী।

এবার হুগলি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তার বিপক্ষে আছেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। আগামী ৪ জুন জানা যাবে তাদের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরিণাম কী হল।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!