ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পর্তুগালে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩১, ৩ জুন ২০২৪
পর্তুগালে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, পাইলট নিহত
ছবি: সংগৃহীত

পর্তুগালে এয়ার শো চলাকালীন দুটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন পাইলট নিহত এবং অন্যজন আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

পতুর্গালের সংবাদ সংস্থা লুসা’র বরাত দিয়ে রোববার (২ জুন) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, পর্তুগিজ বিমান বাহিনীর (পিএএফ) ৭২তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দক্ষিণ পর্তুগালের বেজার এয়ার বেস নম্বর ১১-তে আয়োজিত এয়ার শো চলাকালীন এই দুর্ঘটনা ঘটেছে।

পতুগিজ বিমান বাহিনী (পিএএফ) পরবর্তীতে এক বিবৃতিতে প্রতিবেদনটি নিশ্চিত করে বলেছে; অত্যন্ত দুঃখের সঙ্গে বিমান বাহিনী এই ঘোষণা দিচ্ছে যে, বিকেল ৪টা ৫ মিনিটে (স্থানীয় সময়) বেজা এয়ার শো-তে দুটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে।

Advertisement

পিএএফের সূত্রের উদ্ধৃতি দিয়ে পর্তুগিজ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বিমান দুটি ‘ইয়াকভলেভ ইয়াক-৫২’ (সোভিয়েত ডিজাইন) মডেলের বলে উল্লেখ করা হয়েছে। নিহত পাইলট একজন স্প্যানিশ নাগরিক বলেও জানানো হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!