ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে দুই ভারতীয় নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫২, ১২ জুন ২০২৪
রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে দুই ভারতীয় নিহত
ছবি: সংগৃহীত

চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতে রুশ সেনাবাহিনীতে নিয়োগ করা দুই ভারতীয় নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ঠিক কবে, কীভাবে তারা নিহত হয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি মন্ত্রণালয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাশিয়ার ভারতীয় দূতাবাস নিহত ওই দুই ভারতীয়র দেহাবশেষ ফেরত পাওয়ার জন্য রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। যাতে করে ওই দুই ভারতীয়র মরদেহ দেশে পাঠানো সম্ভব হয়। 

মঙ্গলবার (১১ জুন) প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। মস্কোতে আমাদের দূতাবাস রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই দুজনের দেহাবশেষ দ্রুত ফেরত দেয়ার জন্য চাপ দিচ্ছে।

Advertisement

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মস্কোতে ভারতীয় দূতাবাস দৃঢ়ভাবে নয়াদিল্লিতে রুশ রাষ্ট্রদূত ও মস্কোতে রুশ কর্তৃপক্ষের কাছে দেশটির সেনাবাহিনীতে থাকা সব ভারতীয় নাগরিককে দ্রুত মুক্তি এবং ফিরে আসার জন্য বিষয়টি দৃঢ়ভাবে তুলে ধরেছে।

২০২২ সালে ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য গঠিত আন্তর্জাতিক বাহিনীতে কয়েকজন ভারতীয় স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিলেও যুদ্ধে রাশিয়ার পক্ষে ভারতীয়দের উপস্থিতি এই প্রথমবারের মতো প্রকাশ্যে এলো।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: রাশিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!