ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে ওয়াটার পার্কে বন্দুকহামলা, শিশুসহ আহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২২, ১৬ জুন ২০২৪
যুক্তরাষ্ট্রে ওয়াটার পার্কে বন্দুকহামলা, শিশুসহ আহত ৯
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি ওয়াটার পার্কে বন্দুক হামলার ঘটনায় দুই শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছে।

ওকল্যান্ড কাউন্টি শেরিফ মাইকেল বাউচার্ড এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময় শনিবার (১৫ জুন) বিকেল ৫টার দিকে রচেস্টার হিলসের ব্রুকল্যান্ড প্লাজা স্প্ল্যাশ প্যাড পার্কের সামনে গাড়ি থেকে নামেন এক ব্যক্তি। গাড়ি থেকে নেমেই তিনি একটি নাইন মিলিমিটার সেমিঅটোমেটিক পিস্তল থেকে প্রায় ৩০টি গুলি ছুড়েন। এতে পার্কে গরম থেকে প্রশান্তি পেতে যেসব মানুষ আসেন তাদের মধ্যে ৯ জন গুলিবিদ্ধ হন।

মাথায় গুলিবিদ্ধ আট বছর বয়সী একজন ছেলের অবস্থা আশঙ্কাজনক বলে ধারণা করা হচ্ছে। এছাড়া পেটে ও পায়ে গুলি লাগায় ওই শিশুর মা-ও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তবে তার চার বছর বয়সী ভাই পায়ে ক্ষত নিয়ে স্থিতিশীল অবস্থায় রয়েছে। এই হামলায় আহত অন্যদের বয়স ৩০ বছর বার তার বেশি।

Advertisement

এদিকে এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির পিছু নিয়ে তার বাড়ি পর্যন্ত যায় মার্কিন পুলিশ। তবে সেখানে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া। ধারণা করা হচ্ছে তিনি নিজের ছোড়া বন্দুকের গুলিতে মারা গেছেন।

সন্দেহভাজন ওই ব্যক্তি রচেস্টার হিলসে বসবাস করেন না। তবে ওই পার্কেই তিনি কেন গেলেন, তা এখনো বের করতে পারেনি পুলিশ।

এছাড়া ওই হামলাকারীর নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি মার্কিন পুলিশ। তবে তার বয়স ৪২ বছর। তিনি একজন শ্বেতাঙ্গ মার্কিন নাগরিক।

সূত্র: আল-জাজিরা, সিএনএন

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!