ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ট্রেডমিলে হোঁচট খেয়ে চার তলা থেকে পড়ে গেলেন তরুণী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১৬, ২৬ জুন ২০২৪
ট্রেডমিলে হোঁচট খেয়ে চার তলা থেকে পড়ে গেলেন তরুণী
ছবি: সংগৃহীত

খোলা জানালার পাশে ট্রেডমিলে ছুটছিলেন এক তরুণী। সেই সময় হঠাৎ হোঁচট খান তিনি। পেছনের দিকে ছিটকে খোলা জানালা থেকে নিচে আছড়ে পড়েন তিনি। এ ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সম্প্রতি ইন্দোনেশিয়ায় ঘটেছে মর্মান্তিক এ ঘটনাটি।

সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, দেশটির পশ্চিম কালিমান্তানের পন্টিয়ানাকে একটি বহুতলের চার তলায় বছর বাইশের এক তরুণী জিমে গিয়েছিলেন। যে ঘরে জিম করছিলেন, সেই ঘরে বড় বড় খোলা জানালা ছিল। সেই জানালার খুব কাছেই রাখা ছিল ট্রেডমিলগুলি। তার একটিতে ছুটছিলেন ওই তরুণী। সবে বন্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু আচমকাই তিনি দেহের ভারসাম্য হারিয়ে ফেলেন। ট্রেডমিল থেকে ছিটকে খোলা জানালা দিয়ে নিচে পড়ে যান।

তরুণী জানালা ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। চার তলা থেকে রাস্তায় আছড়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু বাঁচানো যায়নি তরুণীকে।

Advertisement

ঘটনাচক্রে, ওই ভবনের তিন তলাতেও একটি জিম রয়েছে। সেখানে তরুণীর প্রেমিকও জিম করছিলেন। তার সঙ্গেই ওই জিমে এসেছিলেন তরুণী।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জানালা থেকে ৬০ সেন্টিমিটার দূরে রাখা ছিল ট্রেডমিল। ফলে জানালার একেবারে কাছে থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান পুলিশের। যদিও জিম কর্তৃপক্ষের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল যে, জানালা যেন খুলে না রাখা হয়। তবে কেন জানালার এত কাছে ট্রেডমিলগুলি রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। জিম কর্তৃপক্ষকে জেরা করছে পুলিশ।

ভিডিওটি দেখুন...

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!